শিখে নিন ‘ঈদ সালামি’ আদায়ের গোপন কিছু কৌশল

অনলাইন ডেস্ক

লাইফস্টাইল

সালামি দেওয়া এবং নেওয়ার প্রবণতা ঈদুল ফিতরেই বেশি থাকে। দুই ঈদেই বড়রা ছোটদেরকে সালামি দিয়ে থাকেন। টার্গেটই থাকে-

2026-03-21T12:17:59+00:00
2026-03-21T12:22:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিখে নিন ‘ঈদ সালামি’ আদায়ের গোপন কিছু কৌশল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ১২:২২ পিএম  (ভিজিট : ২৬০)
বুদ্ধি খাটালে সহজেই আদায় হয়ে যাবে সালামি
X

বুদ্ধি খাটালে সহজেই আদায় হয়ে যাবে সালামি

সালামি দেওয়া এবং নেওয়ার প্রবণতা ঈদুল ফিতরেই বেশি থাকে। দুই ঈদেই বড়রা ছোটদেরকে সালামি দিয়ে থাকেন। টার্গেটই থাকে- কার কাছ থেকে কত সালামি ‘আদায়’ করা যাবে।

সাম্প্রতিক সময়ে অনলাইনেও সালামি আদায় করার প্রবণতা বেশ বেড়েছে। সালামি আদায় করে নেওয়া অত্যন্ত আনন্দের, তবে বুদ্ধি খাটিয়ে আদায় করার মজাটাও ভিন্ন। অবশ্যই সবই হতে হবে হাসি-ঠাট্টার ভেতরে, ভদ্রতার সঙ্গে। জেনে নিন সালামি আদায়ের ৫টি উপায়-

যথাসময়ে হাজির থাকা
ঈদ সালামি আদায়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে সময় মতো হাজির হওয়া। ঈদের নামাজ শেষে যখন বড়রা ভালো মুডে থাকেন, তখনই সালাম দেওয়ার সেরা সময়। ঈদের নামাজ শেষে বড়দের সামনে গিয়ে হাসিমুখে সালাম দিলে বেশিরভাগ ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় না। তবে দেরি করলে হাতছাড়া হয়ে যেতে পারে ঈদ সালামি।

ভদ্রতা ও বিনয় প্রদর্শন 
মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকলে কেউ সালামি দিতে খুব আগ্রহী হয় না। কিন্তু হাসিমুখে ঈদ মোবারক বলে সালাম দিলে বড়রাও খুশি হয়ে যান, আর সেই খুশির সঙ্গেই আসে সালামি। এক বাড়ি থেকে আরেক বাড়ি এভাবেই বাড়ে সালামির সম্ভাবনা।
বুদ্ধি করে স্মরণ করিয়ে দেওয়া
সালামির কথা অনেকেই ভুলে যেতে পারেন। তখন হালকা মজার ছলে বলা যেতে পারে, আজ তো ঈদ! ইঙ্গিতটা বেশিরভাগ সময়ই কাজ করে। তবে অবশ্যই যেন সেটা অশোভন না হয়।

ছোটদের গ্রুপ অ্যাটাক 
অনেক সময় ছোটরা একসঙ্গে দলবেঁধে গেলে বড়রা মজা করে সবাইকে সালামি দেন। এতে পরিবেশও জমে ওঠে, আর সালামিও নিশ্চিত হয়।

ডিজিটাল সালামি 
বর্তমানে ঈদের আগে ডিজিটাল যুগ মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারেও সালামি পাঠানোর চল বেড়েছে। তাই সরাসরি দেখা না হলেও শুভেচ্ছা জানিয়ে সালামি পাওয়ার সুযোগ থাকছে। সরাসরি দেখা না হলেও মেসেজ বা ফোনে শুভেচ্ছা জানালে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ে সালামি পাঠিয়ে দেন।

যা মনে রাখতে হবে
সালামি আদায় যেন কখনই সালামি দাতার মনের ওপর চাপ সৃষ্টি না করে। ভদ্রতা, আন্তরিকতা আর একটু মজার ছোঁয়া থাকলেই ঈদের সালামি আদায় হয়ে যায় খুব সহজেই। সালামি দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই এটি ভালোবাসা আর আনন্দের অংশ।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy