সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।আস্তে আস্তে কথাও

2026-03-24T15:55:35+00:00
2026-03-24T15:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২৩৬)
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস
X

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 

আস্তে আস্তে কথাও বলতে পারছেন এই প্রবীণ রাজনীতিক। তার পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে এমনটা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


ডা. জাহিদ হোসেন জানান, তিনি সিঙ্গাপুরে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটারগুলো এখন পজিটিভ সাইন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ওনার অবস্থা উন্নতির দিকে। তবে ব্রেনের চিকিৎসার বিষয়টি একটু সময়সাপেক্ষ।’

গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার পাশে সার্বক্ষণিক রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।


এদিকে সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকালে তার শারীরিক অগ্রগতির খবর জানিয়েছেন। 

তিনি বলেন, সকাল ১০টার দিকে চিকিৎসকরা মির্জা আব্বাসকে বিছানা থেকে নামিয়ে চেয়ারে বসিয়েছেন।। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy