স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজনীতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে

2026-03-26T21:08:12+00:00
2026-03-26T21:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ১১১)
যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা নিবেদন
X

যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

২৬ মার্চ ভোরে দিনের প্রথম প্রহরে কর্মসূচির অংশ হিসেবে আমিনুল হক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালনের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়।

সাভার থেকে রাজধানীতে ফিরে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান আমিনুল হক। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে দুই নেতার কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে তিনি ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় আমিনুল হকের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল সরকারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy