তরমুজের খোসার ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

তরমুজ খাওয়ার সময় আমরা বেশিরভাগই শুধু লাল অংশটুকু খেয়ে খোসা ফেলে দিই। অথচ এই খোসার ভেতরের সাদা অংশটিও খাওয়ার উপযোগী এবং তা দিয়ে তৈরি করা যায় মজার খাবার। চিকেন ফ্রাই বা আলু ফ্রাই তো অনেকেই খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে তরমুজের খোসা দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ফ্রাই।

2026-03-30T18:00:35+00:00
2026-03-30T18:11:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরমুজের খোসার ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাজারে দেখা মিলছে তরমুজের। রসালো ও মিষ্টি স্বাদের এই ফলটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তরমুজ শরীরকে সতেজ রাখে এবং পানির ঘাটতি পূরণে দারুণ কাজ করে।

তবে তরমুজ খাওয়ার সময় আমরা বেশিরভাগই শুধু লাল অংশটুকু খেয়ে খোসা ফেলে দিই। অথচ এই খোসার ভেতরের সাদা অংশটিও খাওয়ার উপযোগী এবং তা দিয়ে তৈরি করা যায় মজার খাবার। চিকেন ফ্রাই বা আলু ফ্রাই তো অনেকেই খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে তরমুজের খোসা দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ফ্রাই।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে তরমুজের খোসা ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে-

উপকরণ: ১. তরমুজের খোসা ১ কাপ; ২. আদা-রসুন বাটা ১ চা চামচ; ৩. মরিচ গুঁড়া ১ চা মচচ; ৪. চালের গুঁড়া ২ টেবিল চামচ; ৫. কর্নফ্লাওয়ার আধা কাপ; ৬. চাট মসলা আধা চা চামচ; ৭. লেবুর রস ১ টেবিল চামচ; ৮. লবণ স্বাদমতো;৯. তেল পরিমাণমতো 

প্রস্তুত প্রণালি: প্রথমে তরমুজের খোসার সবুজ শক্ত অংশ ফেলে দিয়ে ভেতরের সাদা অংশটি লম্বা স্লাইস করে কেটে নিন। এরপর স্লাইস করা খোসাগুলোতে আদা-রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, চাট মসলা এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মসলা মাখানো খোসাগুলো ১০ মিনিটের মতো রেখে দিন, যাতে স্বাদ ভেতরে ঢুকে যায়। 

এরপর কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়া দিয়ে তৈরি পাতলা মিশ্রণে প্রতিটি টুকরো ভালোভাবে ডুবিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ডুবো তেলে খোসার টুকরোগুলো ভাজুন। হালকা সোনালি রং ধারণ করলে এবং মুচমুচে হলে উঠিয়ে নিন। গরম গরম তরমুজের খোসার ফ্রাই মেয়োনিজ বা পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।





  বিষয়:   তরমুজ  ফ্রেঞ্চ ফ্রাই  ভিটামিন ও খনিজ 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy