পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টের কারণে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছেন

2026-03-31T19:27:02+00:00
2026-03-31T19:27:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মরিয়ম নওয়াজকে নিয়ে খোঁচা:
পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩)
তরুণ পেসার নাসিম শাহ
X

তরুণ পেসার নাসিম শাহ

মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টের কারণে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছেন তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা এক টুইটের জেরে পিসিবি তাকে ২ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে। যা নাসিমের কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমান।

পশ্চিম এশিয়া সংকট ও জ্বালানি সাশ্রয়ের কারণ দেখিয়ে এবারের পিএসএল দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের লড়াইয়ে গ্যালারিতে বেশ কয়েকজন ভিআইপি অতিথির উপস্থিতি দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও বর্তমান মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

মরিয়ম নওয়াজের স্টেডিয়ামে প্রবেশের একটি ভিডিও পিসিবি শেয়ার করলে নাসিম শাহর অ্যাকাউন্ট থেকে সেটি রি-টুইট করে লেখা হয়, “কেন তাকে লর্ডসের রানির মতো খাতির করা হচ্ছে?” যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয় এবং নাসিম দাবি করেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

বিষয়টি হালকাভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানিতে নাসিম নিঃশর্ত ক্ষমা চান এবং তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেন। পিসিবি ওই ম্যানেজারকে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করলেও নাসিমকে বিশাল অঙ্কের জরিমানা থেকে রেহাই দেয়নি। পিসিবির মতে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে টুপিতে ‘৮০৪’ (ইমরানের কয়েদি নম্বর) লিখে ১ মিলিয়ন রুপি জরিমানা গুনেছিলেন অলরাউন্ডার আমির জামাল।


কিন্তু নাসিমের ক্ষেত্রে জরিমানার পরিমাণ জামালের চেয়ে প্রায় ১৬ গুণ বেশি। পিএসএলের নিলামে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে রাওয়ালপিন্ডিজের হয়ে নাম লেখানো নাসিমের জন্য এটি এক বিশাল আর্থিক ধাক্কা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy