জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসি মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। তবে কাল

2026-03-31T19:51:12+00:00
2026-03-31T19:51:12+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৮)
লিওনেল মেসি।
X

লিওনেল মেসি।

লিওনেল মেসি মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। তবে কাল বুধবার তাকে জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যাবে বলে জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচটা মাঠে গড়াবে ভোর সাড়ে ৫টায় 

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। তাই চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে প্রীতি ম্যাচে নজর রাখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এই ম্যাচগুলো দেখেই ২৬ সদস্যের দল চূড়ান্ত করবেন তিনি। কালকের শুরুর একাদশ নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘হ্যাঁ, আমি মনে করি আগামীকাল সে শুরু থেকেই খেলবে।’

অধিনায়ক মেসি মার্চের সূচিতে কালকেই প্রথম শুরুর একাদশে খেলতে নামবেন। স্ক্যালোনি জানিয়েছেন, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে তিনি ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রেখেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথা, ‘বিশ্বকাপের ২৬ জনের তালিকার আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছি। এখন পারফরম্যান্সের ভিত্তিতে কিছু নাম বাদ দেওয়ার সময় এসেছে। এর বিকল্প নেই।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মৌরিতানিয়াকে (ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১৫তম) ২-১ গোলে হারিয়েছে। স্ক্যালোনির মতে, ম্যাচটি সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। তার মতে, ‘সেদিনের ম্যাচটি আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। একজন কোচ হিসেবে এগুলো লক্ষ্য করছি, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে স্ক্যালোনি নিশ্চিত করেছিলেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তাকে দলে দেখতে চায় পুরো দেশ। আর এ বিষয়ে কোচ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন আসে এবং উপভোগ করে। এটা হয়তো তার জন্য শেষ বিশ্বকাপ, যদিও আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে সে যেন উপভোগ করে।’

১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy