ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড অনেকটাই চূড়ান্ত, ‘নিশ্চিতভাবেই’ থাকছেন দানিলো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশের ছবি এখনই এঁকে ফেলেছেন কার্লো আনচেলত্তি। ২৬ জনের স্কোয়াডের বেশির ভাগ নামও চূড়ান্ত

2026-03-31T20:18:21+00:00
2026-03-31T20:18:21+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড অনেকটাই চূড়ান্ত, ‘নিশ্চিতভাবেই’ থাকছেন দানিলো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৭০)
ব্রাজিলের প্রধান কার্লো আনচেলত্তির সঙ্গে ডিফেন্ডার দানিলো
X

ব্রাজিলের প্রধান কার্লো আনচেলত্তির সঙ্গে ডিফেন্ডার দানিলো

বিশ্বকাপে প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশের ছবি এখনই এঁকে ফেলেছেন কার্লো আনচেলত্তি। ২৬ জনের স্কোয়াডের বেশির ভাগ নামও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। টুকটাক কিছু সংশয়ের জায়গা আছে। তবে একটি নাম নিশ্চিত করেই দিলেন ব্রাজিলের কোচ। বিশ্বকাপে তার দলের রক্ষণভাগের ভরসা হবেন দানিলো।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আনচেলত্তি দল ঘোষণা করবেন মে মাসের ১৮ তারিখের মধ্যে। বিশ্বকাপের জন্য এখন প্রস্তুতি পর্ব চলছে ব্রাজিলের। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের পর তাদের প্রতিপক্ষ এখন ক্রোয়েশিয়া। সেই ম্যাচের আগে আনচেলত্তি স্পষ্ট করেই বললেন, টানা তৃতীয় বিশ্বকাপে থাকছেন দানিলো।

“দানিলো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন, সেটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ২৬ জনের স্কোয়াডে তার থাকা নিশ্চিত, কারণ আমি তাকে পছন্দ করিৃ তার মানসিকতা, ধরন, ব্যক্তিত্ব, তার খেলার ধরন, সবকিছুই ভালো লাগে। রক্ষণভাগে সব পজিশনে খেলতে পারে সে।”

ইউরোপের ক্লাব ফুটবলে ১৩ বছর কাটিয়ে পোর্তো, রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের মতো ক্লাবে খেলে গত বছর নিজ দেশের ফ্ল্যামেঙ্গোতে ফিরেছেন দানিলো। ব্রাজিলের হয়ে তার অভিষেক হয়েছিল ২০ বছর বয়সে। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার দেশের জার্সিতে খেলেছেন এখনও পর্যন্ত ৬৭ ম্যাচ।

ব্রাজিলের বড় তারকা নেইমারের বিশ্বকাপ অংশগ্রহণ এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। তবে স্কোয়াডের বেশির ভাগ নাম আনচেলত্তির মাথায় গাঁথা হয়ে গেছে। কোচ জানালেন, বিশ্বকাপে রক্ষণভাগে জোর দেবেন তিনি,‘ প্রথম ম্যাচের শুরুর একাদশ সম্পর্কে মোটামুটি স্পষ্ট ধারণা আমার আছে এবং চূড়ান্ত স্কোয়াডও প্রায় ঠিক হয়ে গেছে। ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে প্রয়োজন প্রতিভা – যা আমাদের আছে – এবং পাশাপাশি প্রয়োজন রক্ষণ ভালোভাবে সামলানো। এর কোনো বিকল্প নেই। শুধু আক্রমণাত্মক খেলা দিয়ে চলবে বলে আমার মনে হয় না।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy