২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল)

2026-04-04T12:48:32+00:00
2026-04-04T12:48:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস ২০ দিন বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যার মধ্যে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি নাটোরে। তাদের বয়স ৫ থেকে ৭ মাসের মধ্যে। 

ডা. শংকর জানান, শিশুরা হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ও শিশুদের সুরক্ষায় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy