এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন | ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

2026-04-09T13:45:18+00:00
2026-04-09T13:45:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ৯৪)
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা
X

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। 

তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) গতকাল রাতে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে জানিয়েছে এনসিপি।




  বিষয়:   রাফিয়া সুলতানা মৃত্যু  এনসিপি নেত্রী  জাতীয় নাগরিক পার্টি  ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী  রোকেয়া হল ভিপি প্রার্থী  বগুড়া এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy