অ্যাটলেটিকো ম্যাচে পেনাল্টি না পাওয়ায় উয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গোলরক্ষক পাস দেওয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার বল হাত দিয়ে ধরে আবার নতুন করে খেলা শুরু করার ঘটনায়

2026-04-10T20:57:48+00:00
2026-04-10T20:57:48+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
অ্যাটলেটিকো ম্যাচে পেনাল্টি না পাওয়ায় উয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৩)
: লামিনে ইয়ামাল থেকে বল দখলের চেষ্টায় মার্ক পুবিল (ডানে)।
X

: লামিনে ইয়ামাল থেকে বল দখলের চেষ্টায় মার্ক পুবিল (ডানে)।

গোলরক্ষক পাস দেওয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার বল হাত দিয়ে ধরে আবার নতুন করে খেলা শুরু করার ঘটনায় তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি তারা। এবার ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফার কাছে এনিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ম্যাচটির ৫৪তম মিনিটে ঘটে ওই কাণ্ড। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো বক্সেই সতীর্থ মার্ক পুবিলকে পাস দেন। দেখে মনে হচ্ছিল, খেলা শুরু। কিন্তু বল হাত দিয়ে ধরে ফের গোলরক্ষককে পাস দেন পুবিল, যিনি আগেই একটি হলুদ কার্ড দেখেন।

তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসচ কোনো সাড়া দেননি। ভিএআর এর দায়িত্বে থাকা জার্মান রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্টও বিষয়টি এড়িয়ে যান। এনিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এটাকে তিনি স্পষ্ট ‘পেনাল্টি ও পুবিলের লাল কার্ড’ পাওয়ার মতো কাজ মনে করেন।

উয়েফার কাছে অভিযোগ করার কথা জানিয়ে বিবৃতিতে বার্সেলোনা বলেছে, তারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে রেফারিদের কথোপকথন শোনার অনুমতি চেয়েছে তারা।

হুলিয়ান আলভারেস ও আলেকসান্দার সরলথের গোলে কাম্প নউয়ে হেরে সেমিফাইনালে খেলার পথ বেশ কঠিন হয়ে গেছে বার্সেলোনার জন্য। মেত্রোপলিতানোয় আগামী বুধবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দল দুটি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy