বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক কাউন্সিলর শামসুন্নাহার ভুইয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ৩ বারের নারী কাউন্সিলর ও মহানগর দক্ষিন

2026-04-11T18:23:10+00:00
2026-04-11T18:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক কাউন্সিলর শামসুন্নাহার ভুইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৪২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ৩ বারের নারী কাউন্সিলর ও মহানগর দক্ষিন বিএনপির সদস্য শামসুন্নাহার ভুইয়া। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির পরিচিত মুখ শামসুন্নাহার ভুইয়া।

জানা গেছে এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নের তালিকায় বেশ এগিয়ে আছেন বিএনপির রাজপথে থাকা এই তুখোড় নেত্রী।

এর আগে, যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রায় ২০ বছর ঢাকা দক্ষিন সিটির মহিলা কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলেও তিনি তার এলাকায় ৪ বার বিএনপিকে বিজয়ী করে টানা ৩য় বার মহিলা কমিশনার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস (রাষ্ট্র বিজ্ঞান) বিভাগে পড়াশুনা শেষ করা শামসুন্নাহার ভুইয়ার স্থানীয় জনপ্রিয়তার পাশাপাশি রয়েছে বিএনপির রাজনীতিতে এক ক্লিন ইমেজ। শিক্ষা জীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (প্রাক্তন জগন্নাথ কলেজ) জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও কিশোরগঞ্জ মহিলা দলের সাবেক সহ-সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সহ-সভাপতি, লালবাগ থানা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ৪ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এবার বেশ আলোচনায় এসেছে এই নারী নেত্রীর নাম।

বিভিন্ন সময় তিনি রাজপথের সংগ্রাম ও আন্দোলনে বহুবার আহত হয়েছেন। স্বৈরাচার পতনের আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। রাজপথের প্রতিটি গণআন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। স্বৈরাচার পতনের সংগ্রামে বহুবার আহত হয়েও তিনি রাজপথ ছাড়েননি। যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরাতন জেলখানায় কারাবন্দি ছিলেন শামসুন্নাহার ভুইয়া নিজের বাসা থেকে সেই জেল গেটে খাবার নিয়ে পুলিশের বাধা অতিক্রম করে দাড়িয়ে জনগনের মাঝে বেশ সুনাম কুড়িয়েছেন।

পারিবারিকভাবে স্বামী বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (তৎকালীন জগন্নাথ কলেজ) ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক কমিশনার ও মহানগর বিএনপির নেত্রী শামসুন্নাহার ভুইয়া জানান, জনগনের সেবা করার উদ্দেশে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিগত ফ্যাসিবাদের আমলে দলের জন্য স্বার্থহীন ভাবে রাজপথে থেকে কাজ করেছি আপনারা সকলেই জানেন। দলের কঠিন দুঃসময়ে আমরা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছি। বিএনপির কথা বলে রাজপথে অনেক পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। বিগত স্বৈরাচারের আমলেও ঢাকা সিটির ২৭, ২৮ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আমি বিএনপির জন্য টানা ৩ বার বিজয় এনেছি। আমার স্থানীয় জনপ্রিয়তা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করেছি তাই স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতাকালেও তাদের প্রতিনিধিকে হারাতে পেয়েছি।  তাই রাজনৈতিক অবদান, শিক্ষিত নেতৃত্ব দেখেই দল আমাকে বিবেচনা করবে সেই প্রত্যাশাই আমার।

বর্নাঢ্য রাজনৈতিক জীবনে মহানগরের এই আপোষহীন নেত্রীর স্থানীয় জনপ্রিয়তা বরাবরই চোখে পরার মত।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy