দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে

2026-04-12T13:01:25+00:00
2026-04-12T13:01:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ২৫৭)
X

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। 

তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন।

সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। ১১ এপ্রিল রাতে পোস্ট করা সেই ছবিটি ইতোমধ্যে ৫২০ বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক
ভাইরাল সেই ছবিটি পুরোনো বলে জানা গেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এই ছবিটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। 

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামের ফেসবুক অ্যাকাউন্টটিও ভুয়া। গত ১ মার্চ এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এরপর থেকেই এই অ্যাকাউন্টটি নানা গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy