তারেক রহমানের হাতে বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট হস্তান্তর

বুলেটিন ডেস্ক

রাজনীতি

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিভিত্তিক ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বিস্তারিত রয়েছে।

2026-04-15T16:33:34+00:00
2026-04-15T16:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের হাতে বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট হস্তান্তর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৪:৪০ পিএম  (ভিজিট : ১০৭)
তারেক রহমানের হাতে বিএনপির ৮ ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট হস্তান্তর
X

তারেক রহমানের হাতে বিএনপির ৮ ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট হস্তান্তর

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি তুলে দিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। 

একইসঙ্গে দলের নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রি-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদেরও দেওয়া হয়েছে, যাতে তারা চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার (প্রধানমন্ত্রীর) হাতে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বুকলেট কপি তুলে দেন তিনি।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের উদ্যোগে এ বুলেট কপি প্রকাশিত হয়।
 
বুকলেটে দলের নির্বাচনী প্রচারণায় ঘোষিত কর্মসূচিসমূহ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতাদের কল্যাণ এই সব খাতে সরকারের গৃহীত উদ্যোগ ও অর্জনের বিস্তারিত তথ্য রয়েছে।




  বিষয়:   বিএনপি  তারেক রহমান  জিয়াউদ্দিন হায়দার  ফ্ল্যাগশিপ কর্মসূচি  নির্বাচনী প্রতিশ্রুতি  বাংলাদেশ রাজনীতি  ফ্যামিলি কার্ড  কৃষক কার্ড 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy