চীন সফরে বিএনপির প্রতিনিধি দলে এমপি বাবুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল বেইজিং সফরে গেছে।

2026-04-16T15:41:49+00:00
2026-04-16T15:41:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীন সফরে বিএনপির প্রতিনিধি দলে এমপি বাবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ৬৫)
চীন সফরে বিএনপির প্রতিনিধি দলে এমপি বাবুল
X

চীন সফরে বিএনপির প্রতিনিধি দলে এমপি বাবুল

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১ টা ২০ মিনিটে ‘চায়না নর্দান এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চীন সফরে বিএনপির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ, মীর সোলায়মান।




  বিষয়:   বিএনপি প্রতিনিধি দল  চীন সফর বিএনপি  বেইজিং সফর  মোস্তাফিজুর রহমান বাবুল  বাংলাদেশ রাজনীতি  বিএনপি সংবাদ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy