
X
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টম ল্যাথাম
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিচিত উইকেট আর অভিজ্ঞদের নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর এক দল। তাইতো বলা যেতে পারে, সব মিলিয়ে যেন সময়টাই এখন বাংলাদেশের পক্ষে কথা বলছে। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় প্রথম সারির অধিকাংশ ক্রিকেটারকে ছাড়াই তরুণ ও অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড।
গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা একাদশের আটজন ক্রিকেটার নেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে। প্রতিকূল কন্ডিশনে সফরকারীদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রচন্ড গরম। এটাই আবার স্বাগতিকদের জন্য সুবর্ণসুযোগ। বাংলাদেশের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রথম ধাপ শুরু হচ্চে কাল শুক্রবার (১৭ এপ্রিল)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ১১টায়। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
র্যাংকিংয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার পথে যখন নতুন করে হিসাব-নিকাশ কষতে হচ্চে মেহেদী হাসান মিরাজদের। ঠিক তখনই এই সিরিজ হয়ে উঠেছে নিজেদের শক্তি প্রমাণের আদর্শমঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ এখন তাকিয়ে আছে আরেকটি জয়মাল্য গাঁথার দিকে। ঘরের মাঠ, অভিজ্ঞতা আর কন্ডিশনের সুবিধা-সবকিছুই যেন এক সুতোয় গেঁথে দিয়েছে সম্ভাবনার মালা। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানী সংকটের কথা মাথায় ডে-নাইট ম্যাচটিকে শুধুই দিনে নিয়ে এসেছে বিসিবি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬-৩৭ ডিগ্রিসেলসিয়াস। মাত্র তিনদিন আগে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কিউদের জন্য আরও একটি বড় ধরণের চ্যালেঞ্জ।
বাংলাদেশের সব হিসাব চলছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র্যাংকিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে। ৭৯ র্যাটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের (৭৭) ঠিক আগে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত হবে। ২-১ এ সিরিজ জিতলেও র্যাটিং পয়েন্ট হবে ৮৩, আর হোয়াইটওয়াশ করতে পারলে হবে ৮৫। র্যাংকিংয়ে আট নম্বরে থাকা ইংল্যান্ডের র্যাটিং পয়েণ্ট ৮৮।
নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার এই বাংলাদেশ সফরকে দেখছেন তরুণ ও প্রান্তিক খেলোয়াড়দের আন্তর্জাতিক চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে। মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ব্লাইর টিকনার-ডিন ফক্সক্রফট অন্যতম। এছাড়া বাঁহাতি স্পিনার জয়ডেন লেসগক্স ভারতের মাটিতে অভিষেক সিরিজে ভালো করে নজর কেড়েছে। বাংলাদেশে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন এই দলে অভিজ্ঞ মুখ হিসেবে আছেন টম ল্যাথাম, টম ল্যাথাম, উইল ইয়োং ও হেনরি নিকোলস।
টানা চারটি সিরিজ হারের পর ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধান করে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা ব্যর্থতার পর এই দুটি সিরিজ জয়ে নিজেদের গোছানো দল মনে করছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমার দলটা এখন খুব ভালো অবস্থায় আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে এবং শেষ দুইটা সিরিজ তার উদাহরণ। দলের মধ্যে সেভাবে কোনো গ্যাপ নেই। আগে একটি জায়গায় ভয় পেতাম ব্যাটাররা রান পা”িছল না। এখন তারাও ভালো অবস্থায় আছে।’
আর সবশেষ সিরিজে নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিংয়ে সামনে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও বাংলাদেশের পেস আক্রমন নিয়ে ভাবছেন। তবে বাংলাদেশের মূল সমস্যা লোয়ার মিডল অর্ডার নিয়ে। একই সঙ্গে রিশাদ হোসেনও পিএসএলে ফর্মেনেই।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাড়তি প্রতাশা বাংলাদেশের। ২০২৩ সালে তার ৯৯২ রান ছিল ১৭ বছরের মধ্যে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ। ২০২৪ সালে তার গড় ছিল ৭১.৫, কিন্ত ২০২৫ থেকে এখন পর্যন্তমাত্র একটি অর্ধশতক পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ইনিংসে করেছেন মাত্র ৫৪ রান। ভবিষ্যতের নেতা হিসেবে তাকেই ঘুরে দাঁড়াতে হবে। পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা।
এদিকে মিরপুরের উইকেট কেমন হবে সেই আলোচনা থাকে সব সময়ই। পাকিস্তানের বিপক্ষে সিরিজের মতো বাউন্সি থাকতে পারে। উইকেটে সবুজের আবহ অনেক। অনেকটা নিউজিল্যান্ড কন্ডিশনের মতো। কিউই অধিনায়কেরও স্বস্তি সেখানে। তবে সকাল ১১টার ম্যাচ, সঙ্গে তাপপ্রবাহ উইকেট শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজ বজ্রঝড়ের পূর্বাভাসও রয়েছে। এছাড়া ২০০৪ সালের পর থেকে বাংলাদেশে কোনো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড।
২০০৮, ২০১০ ও ২০১৩ সালে তারা প্রথম ম্যাচ হেরেছে, আর ২০২৩ সালের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। মিরাজ আর মাত্র ২০৯ রান করলেও দুই হাজার রান ও ১০০ উইকেটের ডাবল নেওয়া দ্বিতীয় বাংলাদেশী হবে। অধিনায়ক টম ল্যাথামও মানিয়ে নেওয়ার লড়াই করছেন। তিনি বলেন, ‘অবশ্যই এখানে গরম অনেক বেশি এবং নিউজিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। এর সঙ্গে যথাসম্ভব মানিয়ে নেওয়ার জন্য আমরা আগামীকালের (আজ) জন্য যতটা সম্ভব সতেজ ও প্র¯‘ত থাকার চেষ্টা করছি। আমাদের সমস্তপ্রাণশক্তি আগামীকালের একশ ওভারের জন্য নিবদ্ধ থাকবে। স্বাভাবিকের চেয়ে কয়েকটি বেশি পানি পানের বিরতিও নিতে হতে পারে!’
অপরদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দীর্ঘমেয়াদী লক্ষ্যের চেয়ে প্রথম ম্যাচটি জিতে সিরিজে শুভসূচনা করার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
পুরো সিরিজ নিয়ে একবারে পরিকল্পনা না করে ধাপে ধাপে এগোতে চায় বাংলাদেশ।স্বাগতিক অধিনায়ক মিরাজ বলেন, ‘শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনই বড় কোনো টার্গেট সেট করা ঠিক হবে না। যেহেতু সামনে তিনটি ম্যাচ আছে, আমরা সিরিজ ধরে এগোতে চাই এবং অবশ্যই প্রথম ম্যাচটি জিততে চাই।’