যে কারণে পু‌লি‌শের হেফাজ‌তে সেই রা‌শেদ প্রধা‌নের পিএস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েসম্প্রতিজাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক এবং কড়া মন্তব্য

2026-04-17T16:28:13+00:00
2026-04-17T16:28:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে পু‌লি‌শের হেফাজ‌তে সেই রা‌শেদ প্রধা‌নের পিএস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ২৪২)
রাশেদ প্রধানের পিএস জনি নন্দী
X

রাশেদ প্রধানের পিএস জনি নন্দী

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক এবং কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। 

রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেছেন।

এর প্রতিবাদে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

হামলার সঙ্গে জড়িত থাকায় রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে হেফাজতে নি‌য়ে‌ছে মোহাম্মদপুর থানা পুলিশ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) তাকে হেফাজ‌তে নেওয়া হয়। 
 
পু‌লি‌শের তেজগাঁও‌ ‌বিভা‌গের এডি‌সি জু‌য়েল রানা ব‌লেন, কর্মসূচি পালনকারীরা সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জনি নন্দী এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। প‌রে সেখান থে‌কে পু‌লিশ তা‌কে স‌রি‌য়ে আনে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy