টানা হেরে ‘কঠিন সিদ্ধান্তের’ কথা ভাবছেন হার্দিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইপিএল ২০২৬-এ সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। প্রথম ম্যাচ জিতে শুরু করলেও এরপর টানা চার ম্যাচে

2026-04-17T22:23:42+00:00
2026-04-17T22:23:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আইপিএল ২০২৬
টানা হেরে ‘কঠিন সিদ্ধান্তের’ কথা ভাবছেন হার্দিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ২৭)
হার্দিক পান্ডিয়া
X

হার্দিক পান্ডিয়া

আইপিএল ২০২৬-এ সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। প্রথম ম্যাচ জিতে শুরু করলেও এরপর টানা চার ম্যাচে হারের মুখ দেখল পাঁচবারের চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হারার পর দলের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলের ব্যর্থতায় এবার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে হতাশ পান্ডিয়া বলেন, ‘আমাদের এখন গভীরভাবে ভাবতে হবে। আমরা কি কিছু কঠিন সিদ্ধান্ত নেব, নাকি এভাবেই চলতে দিয়ে ফলের অপেক্ষায় থাকব? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর আমাদেরই খুঁজতে হবে। মাঠে নিজেদের দায়িত্ব পালনে আমাদের আরও সচেতন হতে হবে।’

পাঞ্জাব কিংস যেন মুম্বাইয়ের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা তিন ম্যাচে তাদের কাছে হারল মুম্বাই। দলের বড় তারকাদের ফর্মহীনতাও ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। সূর্যকুমার যাদব এক ম্যাচে ফিফটি পেলেও শেষ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তিলক বর্মার ব্যাটেও নেই রান। সবচেয়ে বড় দুশ্চিন্তা জাসপ্রিত বুমরাহকে নিয়ে, কারণ এই মৌসুমে তিনি এখন পর্যন্ত কোনো উইকেট পাননি।

আগামী ২০ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচে একাদশে বড় কোনো রদবদল দেখা যেতে পারে। পান্ডিয়া সোজাসুজি স্বীকার করেছেন যে, পাঞ্জাব তাদের চেয়ে সব বিভাগেই ভালো খেলেছে। তিনি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করেছে। তাই জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’

তবে অধিনায়ককে একা দোষ দিতে রাজি নন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তার মতে, এটি দলের সবার ব্যর্থতা। জয়াবর্ধনে বলেন, ‘বোলিংয়ে আমরা প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারছি না। তবে হারের জন্য কেবল হার্দিককে দায়ী করা ঠিক হবে না। ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়—সবাইকে এই দায় নিতে হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy