গুলশানে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

বুলেটিন ডেস্ক

রাজনীতি

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত দলীয় কাজ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম চলে রাতভর।

2026-04-19T12:52:17+00:00
2026-04-19T12:52:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৪২)
গুলশানে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান
X

গুলশানে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে বসে দলীয় গুরুত্বপূর্ণ কাজ করেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এ কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত।




  বিষয়:   তারেক রহমান  বিএনপি  গুলশান কার্যালয়  মনোনয়ন সাক্ষাৎকার  জাতীয় সংসদ নির্বাচন  সংরক্ষিত নারী আসন  Bangladesh politics 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy