চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ খাত: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। পিপিপি প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনার কথাও জানান তিনি।

2026-04-19T17:14:49+00:00
2026-04-19T17:17:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ খাত: নৌপরিবহন মন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৫:১৭ পিএম  (ভিজিট : ৫১)
চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ খাত: নৌপরিবহন মন্ত্রী
X

চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ খাত: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দর ঘুরে দেখেন নৌপরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।’

মন্ত্রী বলেন, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

সফরকালে বন্দর কার্যক্রম ঘুরে দেখে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘এর মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি।’

প্রসঙ্গত, দুই দিনের এই সফরে মন্ত্রী বন্দর, সড়ক ও রেল-সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দর কার্যক্রমের গতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সুযোগগুলো সরেজমিনে পর্যালোচনা করেন।

আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়ানো, খরচ কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়গুলোও ছিল তার সফরের মূল নজরে। 




  বিষয়:   চট্টগ্রাম বন্দর  নৌপরিবহন মন্ত্রী  বন্দর উন্নয়ন  পিপিপি প্রকল্প  বাংলাদেশ বাণিজ্য  কন্টেইনার টার্মিনাল  অর্থনৈতিক প্রবৃদ্ধি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy