যেসব নেতার স্ত্রী-কন্যাদের মনোনয়ন দিল বিএনপি

অনলাইন ডেস্ক

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। যেখানে ঠাঁই পেয়েছেন দলের বিভিন্ন হেভিওয়েট নেতার

2026-04-20T17:56:43+00:00
2026-04-20T17:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব নেতার স্ত্রী-কন্যাদের মনোনয়ন দিল বিএনপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৭৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। যেখানে ঠাঁই পেয়েছেন দলের বিভিন্ন হেভিওয়েট নেতার স্ত্রী-কন্যারাও।

আজ সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় কয়েকজন প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা; ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা; শিরিন সুলতানা, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের স্ত্রী; স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন।

যদিও শুরুতেই দল থেকে জানানো হয়েছিল সংরক্ষিত নারী আসনে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ও ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে।

বিএনপির থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা যায়, এবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট এক হাজার ২৫টি। এর মধ্যে জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০ হাজার টাকা জামানত।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy