রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও সক্রিয় এই নেত্রী নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি ভেড়ামারার সকল মানুষের। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।” এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।