জামায়াতের মনোনয়ন পেয়ে যা বললেন শহীদ জাবিরের মা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, সংসদে জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে কথা বলতে চাই।মঙ্গলবার

2026-04-21T19:17:00+00:00
2026-04-21T19:17:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতের মনোনয়ন পেয়ে যা বললেন শহীদ জাবিরের মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬৯)
শহীদ জাবিরের মা
X

শহীদ জাবিরের মা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, সংসদে জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে কথা বলতে চাই।

মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষে তিনি এসব কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, আন্দোলনের সময় আমার সন্তান জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীতে উত্তরার জসিমউদ্দিন এলাকায়।

তিনি বলেন, সেদিন আমরা লং মার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এই ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। পরিবারে সবাই আমার জা, দেবর, আত্মীয়স্বজন সবাই আন্দোলনে যুক্ত ছিল।

জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy