তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

অনলাইন ডেস্ক

লাইফস্টাইল

তীব্র গরম বেশ ভোগাচ্ছে। সারাদিন পর অর্থাৎ কাজ শেষে বাড়ি ফিরলেও প্রশান্তি মিলে না। মিলবে কি করে? দিনভর কড়া রোদের তাপ ঘরকে উত্তপ্ত করে। যাদের বাসায় এসি আছে তারা খানিকটা স্বস্তি পেলেও, এসি ছাড়া ঘরগুলোতে থাকাটা বেশ কষ্টসাধ্য। বাসায় এসি না থাকলেও, প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখার কিছু কৌশল জেনে রাখুন।

2026-04-22T13:52:26+00:00
2026-04-22T13:52:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তীব্র গরম বেশ ভোগাচ্ছে। সারাদিন পর অর্থাৎ কাজ শেষে বাড়ি ফিরলেও প্রশান্তি মিলে না। মিলবে কি করে? দিনভর কড়া রোদের তাপ ঘরকে উত্তপ্ত করে। যাদের বাসায় এসি আছে তারা খানিকটা স্বস্তি পেলেও, এসি ছাড়া ঘরগুলোতে থাকাটা বেশ কষ্টসাধ্য। বাসায় এসি না থাকলেও, প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখার কিছু কৌশল জেনে রাখুন।

প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখার উপায়-

পর্দা ও জানালার সঠিক ব্যবহার: আপনার বাসা যদি দক্ষিণ দিকে হয়, তাহলে দিনভর জানালা খুলে রাখতে পারেন। ফ্যানের বাতাসের চেয়ে প্রাকৃতিক  বাতাস আপনাকে অনেকটাই স্বস্তি দেবে। যদি জানালায় সরাসরি রোদ পড়ে তাহলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত না খোলাই ভালো। জানালায় ঘন কাজের হালকা রঙের পর্দা ব্যবহার করে রোদ আটকান। চাইলে বাঁশের চিকও ব্যবহার করতে পারেন। রাতে বা ভোরে বাইরের বাতাস ঠান্ডা থাকলে জানালা খুলে দিন। 
ফ্যানের ব্যবহার: সিলিং ফ্যানের সামনে বরফের বাটি বা ভেজা কাপড় রাখলে বাতাস দ্রুত ঠান্ডা হয়। এই হ্যাক অনেকটা কাজে আসতে পারে। এছাড়া জানালার সামনে ভেজা চাদর ঝুলিয়ে দিলে বাতাস ঠান্ডা হয়ে ঘরে ঢোকে। 
প্রাচীন মিশরীয় পদ্ধতি: এই পদ্ধতিতে সাধারণ একটি নিয়ম ছিল শীতল জলাবদ্ধতা তৈরি করা। জানালা-দরজায় বা রোদ প্রবেশের স্থানে ভেজা চট বা মাদুর রেখে দিত মিশরীয়রা। রোদের তাপ ভেজা মাদুর বা ভেজা চটের পানি শুকিয়ে ঘরের ভেতরের তাপমাত্রা তেমন একটা বাড়ানোর সুযোগ পেতো না।

আর্দ্রতা নিয়ন্ত্রণ ও গাছ: ঘরের ভেতর ইনডোর প্ল্যান্ট (যেমন- স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট) রাখুন। এগুলো তাপমাত্রা কমাতে সাহায্য করে।
তাপ উৎপাদন কমান: দিনের বেলায় রান্না, ইস্ত্রি বা বেশি ইলেকট্রিক বাল্ব চালানো এড়িয়ে চলুন। এগুলো তাপ বাড়ায়। 

হালকা আসবাব ও সুতির ব্যবহার: ভারী কার্পেট বা পর্দা সরিয়ে বিছানায় হালকা রঙের  সুতি চাদর ব্যবহার করুন।

শরীর ঠান্ডা রাখুন: শরীর ঠান্ডা রাখতে দিনে দুইবার গোসল করুন। পর্যাপ্ত পানি পান করুন। ঢিলেঢালা সুতির পোশাক পরুন।

রাতে ঘর ঠান্ডা করে রাখুন: রাতে ঘরের জানালা খুলে দিন। এতে ঠান্ডা বাতাস ঢুকবে। সকালে রোদ ওঠার আগে জানালা বন্ধ করে দিলে সেই ঠান্ডা কিছুটা ধরে রাখা যায়।




  বিষয়:   গরম  এসি  ঘর 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy