
মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝর্ণা ত্রিপুরা সহ স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কর্মরত বিভিন্ন এনজিও এবং শিক্ষকগন উপস্থিত ছিলেন।