ইসির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত নারী আসনের জন্য নির্দিষ্ট সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

2026-04-23T17:46:31+00:00
2026-04-23T17:46:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৮৪)
নুসরাত তাবাসসুম
X

নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনের জন্য নির্দিষ্ট সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করতে যাচ্ছেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত মুঠোফোন বিষয়টি নিশ্চত করেছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে সিফাত বলেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন। ডাঃ মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। তন্মধ্যে ডাঃ মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে, নির্ধারিত সময়ের পর দাখিল করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনা করেনি। 

তিনি জানান, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন। সেই প্রস্তুতি ইতোমধ্যে তিনি নিচ্ছেন। তবে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে না নুসরাত তাবাসসুমের।

সালেহ উদ্দিন সিফাত আরও বলেন, নুসরাত তাবাসসুমকে এই বিষয়ে সরাসরি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে। হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে 'অন-মেরিট' যাচাই করার রুল ইস্যু করে ডাইরেকশন দিলে, মনোনয়ন পত্রটি যাচাই করে সিদ্ধান্ত জানাবে কমিশন। আমরা অতি দ্রুত এই বিষয়ে আদালতে রিট পিটিশন দায়ের করব। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy