মিডল অর্ডারেই ব্যাটিং করবেন পারভেজ ইমন!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ টি২০ দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই খেলেছেন। তবে গত বিশ্বকাপকে লক্ষ্য করে পারভেজকে চার নম্বরে

2026-04-26T16:37:05+00:00
2026-04-26T16:37:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মিডল অর্ডারেই ব্যাটিং করবেন পারভেজ ইমন!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৭)
পারভেজ হোসেন ইমন
X

পারভেজ হোসেন ইমন

বাংলাদেশ টি২০ দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই খেলেছেন। তবে গত বিশ্বকাপকে লক্ষ্য করে পারভেজকে চার নম্বরে খেলানো হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হয়নি পারভেজ ইমনের।

ফলে তার পজিশন নিয়ে ছিল সংশয়। চট্টগ্রামে রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস স্পষ্ট করেই জানালেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মিডল অর্ডারেই ব্যাটিং করবেন ইমন। লিটন বলেন, ‘আপাতত মিডল অর্ডারের চিন্তাভাবনা আছে।’

গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে চার নম্বরে ব্যাট করেন ইমন। ২৩ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার ১২ ম্যাচের মধ্যে আট ম্যাচই চার নম্বরে ব্যাটিং করেছেন। ৩৯৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। নিজের ব্যাটিং পজিশন নিয়ে ইমন জানিয়েছিলেন, তিনি যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত, ‘প্রস্তুতিটা এখান থেকেই নিচ্ছি। এটা আমার জন্য অবশ্যই ভালো সুযোগ। যেকোনো জায়গায় খেলে নিজেকে প্রস্তুত রাখা। আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। দল আমার কাছ থেকে যা চায়, সেখানে নিজেরও মানিয়ে নেওয়াটা জরুরি। দলের জন্য এখন খেলতে হবে।’

বাংলাদেশের হয়ে খেলা ৩০টি টি২০ ম্যাচের মধ্যে ২৮ বারই ওপেনিংয়ে নেমেছেন ইমন। চারে খেলেছেন মাত্র একবার—আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের শেষ ম্যাচে। টপ অর্ডারে অধিনায়ক লিটন দাস ছাড়াও ইমন, তানজিদ তামিম, সাইফ হাসানরা আছেন। মিডল অর্ডারে শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহানের মতো হার্ডহিটাররা আছেন। লেট অর্ডারে তানজিম সাকিব, সাইফউদ্দিন, রিপন মন্ডল, রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলাইনের মতো বেশ কয়েকজন আছেন। সব মিলিয়ে ব্যাটিং গভীরতা যথেষ্টই আছে।

দলের ব্যাটিং গভীরতা নিয়ে লিটন বলেন, ‘ওভারঅল ভালো। আমার কাছে মনে হয়, আমাদের এই দলে জেনুইন ছয়জন ব্যাটসম্যান সবসময়ই খেলতে পারে। সঙ্গে আপনারা জানেন, রিশাদ এবং শেখ মেহেদী..দুজনই ব্যাটিং করতে পারে। আর পেস বোলারদের মধ্যেও সাকিব আছে, সাইফউদ্দিন আছে, তানজিমও এখন নতুন যোগ দিয়েছে। তো সব মিলিয়ে খুবই ব্যালান্সড একটি দল বলে আমার মনে হয়।’

লিটনের আত্মবিশ্বাস, তার দলের টেলএন্ডাররাও ভালো করতে পারবেন, ‘এই দলে, বিশেষ করে টি২০ ফরম্যাটে যাদের আমরা টেলএন্ডার বলি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারেন। শরিফুল এবং রিপন মন্ডল টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে। সব মিলিয়ে আমি টেলএন্ডারদের নিয়ে দারুণ আশাবাদী।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy