প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম (ভিজিট : ৮৬)

X
নবগঠিত জিয়া শিশু কিশোর মেলার জিয়া সমাধিতে শ্রদ্ধা
জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।
আজ (সোমবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এতে সংগঠনের নেতারা ফুল দিয়ে তাদের কবরে শ্রদ্ধা জানান। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন।’
একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তার নির্দেশনায় চালু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।’
এই নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।