ডিজেল মজুত নিয়ে বিস্তারিত জানালেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং কোনো জ্বালানি সংকট নেই। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

2026-04-28T14:41:15+00:00
2026-04-28T14:41:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দেশে জ্বালানি তেলের সংকট নেই:
ডিজেল মজুত নিয়ে বিস্তারিত জানালেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ১০৭)
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
X

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে, তবে তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

 




  বিষয়:   Bangladesh fuel supply  diesel stock Bangladesh  Jahid Ur Rahman  energy news Bangladesh  border killing  Bangladesh government news  fuel crisis 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy