জালমির হয়ে ফাইনাল খেলতে পাকিস্তানের পথে নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলতে আবারও পাকিস্তানের পথে রওয়ানা হয়েছেন বাংলাদেশের তরুণ ডানহাতি পেসার নাহিদ রানা। এর

2026-04-30T17:32:22+00:00
2026-04-30T17:49:30+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জালমির হয়ে ফাইনাল খেলতে পাকিস্তানের পথে নাহিদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৫:৪৯ পিএম  (ভিজিট : ৫২)
নাহিদ রানা
X

নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলতে আবারও পাকিস্তানের পথে রওয়ানা হয়েছেন বাংলাদেশের তরুণ ডানহাতি পেসার নাহিদ রানা। এর আগে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এলেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার জন্য তাকে বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফেরেন নাহিদ। তখন সিদ্ধান্ত ছিল, লিগের বাকি অংশে তাকে আর ছাড়পত্র দেওয়া হবে না। তবে পরিস্থিতি বদলে ফাইনাল ম্যাচকে গুরুত্ব দিয়ে নতুন করে তাকে এনওসি দেওয়া হয়। নিজের দল পেশোয়ার জালমির হয়ে শিরোপা লড়াইয়ে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়েছেন তিনি।

ফাইনাল শেষে ৩ মে দেশে ফেরার কথা রয়েছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি২০ সিরিজে বিশ্রামে থাকা এই পেসারকে ফাইনালে খেলার অনুমতি দেওয়ার পেছনে কারণও জানিয়েছে বিসিবি।

এদিকে, নাহিদ রানাকে ফাইনালের জন্য ছেড়ে দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমির মালিক।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy