প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:১৮ পিএম (ভিজিট : ৮৪)

X
লক্ষ্মীপুরে ছাত্রদলের আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২মে) মধ্যরাতে আবুল বারাকাত সৌরভকে আহবায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটিকে আগামী ৩০দিনের মধ্যে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।
উল্লেখ্য: এর-আগে, ২০১৮ সালের হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।