প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৪৪ পিএম (ভিজিট : ৩০০)

X
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সম্পাদক রুবেল
দীর্ঘদিন পর অব শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল রাসেলকে সভাপতি ও নূর মো. রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সাজ্জাদ হোসেন মুন্নাকে সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম বাপ্পিকে সহসভাপতি, জাকারিয়া মঞ্জুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাকারিয়া বেলালকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান আসিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আগামী ৩০দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়।