জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

অনলাইন ডেস্ক

রাজনীতি

৩ মে রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

2026-05-03T13:16:45+00:00
2026-05-03T13:16:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না: সারোয়ার তুষার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৮৫)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে এটি পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি আর ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করে কাজ শুরু করেছে, যার ফলে এই ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না।

৩ মে রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন। 

বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি। 

জাতীয় কনভেনশনে এনসিপির এই নেতা দেশের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি মনে করেন, কেবল রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর না করে জনগণের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া জরুরি। এ সময় তিনি কাঙ্ক্ষিত সংস্কার আদায় করে নিতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   এনসিপি  সারোয়ার তুষার  জুলাই সদন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy