দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি দুদুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটা পদ্মা সেতুর কথা বলেছিলেন। বর্তমান সরকারের সময়ই

2026-05-03T17:05:19+00:00
2026-05-03T17:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি দুদুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৭৫)
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি দুদুর
X

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি দুদুর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটা পদ্মা সেতুর কথা বলেছিলেন। বর্তমান সরকারের সময়ই দ্বিতীয় পদ্মা সেতুর শুরু, বাস্তবায়ন ও শেষ করতে হবে বলে দাবি করেন তিনি।

রোববার (৩ মে) রাজধানীর প্রেসক্লাবে  দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন,  যে জায়গায় পদ্মা সেতু হওয়ার জন্য আন্দোলন ছিলো সেখানে হয়নি।

তিনি বলেন,  ৩০/৪০ বছর আগে আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন থেকেই এই রোডে পদ্মা সেতুর দাবি উঠেছে।

দুদু বলেন, ব্রিটিশ ভারতের সময় পদ্মার ওপারের মানুষ শিক্ষায়, ব্যবসায় অনেক এগিয়ে ছিলেন। কারণ, সে সময় রাজধানী ছিলো কলকাতায়। তখন ওই অঞ্চলের মানুষদের পদ্মা পার হয়ে ঢাকায় আসতে হতো না। ওদিকে সরাসরি কলকাতায় যেতো।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন অনেক ত্যাগ শিকার করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন দাবি আমাদের একটাই দৌলতদিয়া -পাটোয়ারি রোটে দ্বিতীয় পদ্মা ব্রিজ করতে হবে।

বৈঠকে বক্তারা বলেন, মানিকগঞ্জ জেলার সাথে রাজধানীর সরাসরি যোগাযোগের একমাত্র উপায় পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা সেতু। এটি বাস্তবায়ন হলে রাজবাড়ি, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ আসেপাশের সকল জেলার মানুষ উপকৃত হবেন। যেহেতু সাভার একটি শিল্প এলাকা তার সাথে যুক্ত হবে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তারা আরো বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে অনেক দুর্ঘটনা কমে যাবে। বিভিন্ন সময় ফেরি চলাচলে দুর্ঘটনার শিকার হয়। শীত কালে ঘন কোয়াশায় ফেরি চলাচলে বিঘ্নিত হয়। সেতু হলে এই অঞ্চলের মানুষ এসব থেকে মুক্তি পাবেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা বাস্তবায়ন পরিষদের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। 






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy