৪৯ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন।

2026-05-03T22:05:10+00:00
2026-05-03T22:05:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ১০০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। তবে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত সমস্যার কারণে তিনি শপথ নিতে পারেননি। যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।  

রোববার (০৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শপথ গ্রহণ শেষে সংসদীয় রীতি অনুযায়ী সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংসদ নেতা ছাড়াও সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির অনুপস্থিত সদস্য পরবর্তীতে স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।




  বিষয়:   প্রধানমন্ত্রী  সংসদ নেতা  বিএনপি  জামায়াত  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy