বাংলাদেশি কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্রবাসে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

2026-05-03T22:09:39+00:00
2026-05-03T22:09:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসে অর্জিত অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:০৯ পিএম   (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রবাসে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের জীবনমান উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রোববার (৩ মে) জাপানে বসবাসরত প্রবাসী মুসলিমদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন এবং স্থানীয় সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার লক্ষ্য নিয়ে ইসলামিক মিশন জাপান (আইএমজে) আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জাপান বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি, যেখানে শৃঙ্খলা, পরিশ্রম এবং সময়নিষ্ঠা জীবনের অংশ হিসেবে বিবেচিত হয়। এসব মূল্যবোধ থেকে বাংলাদেশের প্রবাসীরা শিক্ষা নিতে পারেন এবং তা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োগ করতে পারেন।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ ও সততার মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থান দেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এই পরিবর্তনের ধারা টেকসই করতে প্রবাসীদের অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।

সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত জরুরি। বিভাজন ভুলে সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে শক্তিশালী সমাজ গঠন করতে হবে। তিনি জাপানে বসবাসরত বিভিন্ন পেশাজীবী বাংলাদেশিদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দারসুল কোরআনে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান সূরা মায়েদার আলোকে ঈমান, ভ্রাতৃত্ব ও সত্যের পথে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা ছাবের আহমদ বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ কমিউনিটি গড়ে তোলা এখন সময়ের দাবি।

দিনব্যাপী এই সম্মেলন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।




  বিষয়:   প্রবাস  জামায়াত  বাংলাদেশ  বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy