প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : ৭৮)

X
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ করে মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করা হয়। তবে এরই মধ্যে তিনজন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক বলেন, মৌমাছির কামড়ে আহত দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়া নামের একজনকে অন্তত ৪০টির মতো কামড় দেওয়ায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার করা হয়েছে।
অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।