‘জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপি আন্তরিক নয়’

ময়মনসিংহ ব্যুরো

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিয়ে জামায়াত-এনসিপি

2026-05-04T21:21:06+00:00
2026-05-04T21:54:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপি আন্তরিক নয়’
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২১ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৯:৫৪ পিএম  (ভিজিট : ২১০)
সৈয়দ এমরান সালেহ প্রিন্স
X

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিয়ে জামায়াত-এনসিপি জোট প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়।

আজ সোমবার (৪ মে) ময়মনসিংহের ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিএনপির প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে জোটটি তাদের সদস্যের নাম দিতে গড়িমসি করছে, যার ফলে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু হচ্ছে না এবং কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে।

প্রিন্স আরও বলেন, জোটটি যদি সময়মতো কমিটিতে প্রতিনিধি মনোনয়ন দিত, তাহলে এতদিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হতো। একদিকে তারা সংবিধান সংশোধন কমিটিতে নাম দিচ্ছে না, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা বলছে—এটি সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান।

প্রিন্স বলেন, এ ধরনের কর্মকাণ্ড জমায়াত-এনসিপি জোটের অন্তঃসারশূন্য রাজনীতির বহিঃপ্রকাশ এবং জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল। জোটটি প্রকৃতপক্ষে জুলাই সনদের বাস্তবায়ন চায় কী না সন্দেহ আছে, বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশেই তারা জুলাই সনদকে ব্যবহার করছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়—সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এর আগে ধোবাউড়া উপজেলায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে গৃহীত জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৩৬টি প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ অবস্থা পর্যালোচনা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy