দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়তের আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত সত্য উদঘাটন

2026-05-05T11:26:58+00:00
2026-05-05T11:26:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাপলা হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৭৯)
জামায়তের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
X

জামায়তের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়তের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। তার ভাষায়, সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর পরিচালিত অভিযান ছিল মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী একটি জঘন্য ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকার দমন করতে শক্তি প্রয়োগ ও প্রাণহানি কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।




  বিষয়:   শাপলা চত্বর  রাজধানী  জামায়াত 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy