পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারতের নির্বাচন ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এসব বিষয়ে এখনই প্রতিক্রিয়ার সময় নয় এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

2026-05-05T13:45:52+00:00
2026-05-05T13:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৩৬)
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর
X

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর

ভারতে কোন দল ক্ষমতায় এলো, তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর শেরেবাংলা নগরের ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পশ্চিম বঙ্গের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর বলেন, ভারতের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য। বাঙালিদের পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা নিয়ে।

এ সময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 




  বিষয়:   গয়েশ্বর রায়  বিএনপি  ভারত নির্বাচন  পশ্চিমবঙ্গ  বাংলাদেশ ভারত সম্পর্ক  political news  Bangladesh BNP  foreign policy  Dhaka news  opposition politics 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy