সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

রাজনীতি

সৈয়দপুরে সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলামকে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে। তিনি নীলফামারীর উন্নয়ন ও কর্মসংস্থানে কাজের অঙ্গীকার করেন।

2026-05-05T14:24:21+00:00
2026-05-05T14:47:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ২:৪৭ পিএম  (ভিজিট : ২৮১)
সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান
X

সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩২৩ এর বিএনপি’ দলীয় এমপি’ বিলকিস ইসলামকে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

আজ মঙ্গলবার (০৫ মে’) ঢাকা থেকে বিমানে রওয়ানা দিয়ে সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছালে বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে নিয়ে সংবর্ধণা প্রদান করে।

বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, বিএনপি’ নেতা জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক এসএ পারভেজ লিটন প্রমূখ।

সংবর্ধণা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলাম বলেন, তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জসহ পুরো নীলফামারী জেলার উন্নয়নের জন্য সর্বাত্নকভাবে কাজ করে যাবেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে তিনি পুরো নীলফামারী জেলার আপামর জন-সাধারণের জন্য তার জন্য সম্ভবপর সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিশেষ করে বেকার যুবক-যুবতির কর্ম-সংস্থানের জন্যেও ব্যাপক ভুমিকা রাখবেন। এসময় তিনি এলাকার উন্নয়নে তার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় সকল নেতা-কর্মিসহ এলাকাবাসীর প্রতি আহবান। 

উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র নেত্রী বিলকিস ইসলাম এর আগেও এ আসনে সংরক্ষিত মহিলা এমপি’ নির্বাচিত হয়েছিলেন।




  বিষয়:   Bangladesh politics  BNP news  Syedpur  reserved seat MP  political event 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy