নির্বাচকের কাজ খুব একটা সহজ নয় : শুভ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় দলে একসময় নিয়মিত মুখ ছিলেন শামসুর রহমান শুভ। তবে ২০১৪ সালের পর আর জাতীয় দলে সুযোগ

2026-05-05T19:36:23+00:00
2026-05-05T19:38:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নির্বাচকের কাজ খুব একটা সহজ নয় : শুভ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৪৫)
শামসুর রহমান শুভ
X

শামসুর রহমান শুভ

বাংলাদেশ জাতীয় দলে একসময় নিয়মিত মুখ ছিলেন শামসুর রহমান শুভ। তবে ২০১৪ সালের পর আর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই ওপেনার। সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ক্রিকেটের সঙ্গ ছাড়েননি তিনি। নতুন এক ভূমিকায় আবারও দেশের ক্রিকেটে যুক্ত হয়েছেন শুভ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শুভ সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচকের কাজের চ্যালেঞ্জ ও গুরুত্বের কথা।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। নির্বাচক বিষয়টা দেখতে যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ নয়। এখানে সবকিছু খেয়াল রাখতে হয় যাতে নেক্সট প্লেয়ার মিস না হয়ে যায়। আন্ডার-১৪, ১৬ থেকেই পরবর্তী তারকা হয়ে ওঠে। তাই ঠিকঠাক খেয়াল রাখতে হয় সবকিছু।’

নিজের দায়িত্ব পালনের পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে তিনি যোগ করেন, ‘আমি আমার দায়িত্ব ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। সিনিয়র যারা আছেন তাদের থেকেও হেল্প নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy