মিয়ানমার লিগে খেলবেন ঋতুপর্ণা, বাফুফের অনুমতির অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাবিনা খাতুন ও সানজিদা আক্তাররা এখন পর্যন্ত ভারত, নেপাল ও ভুটানের লিগে খেলেছেন। এবার মিয়ানমারের ফুটবল লিগে খেলার

2026-05-05T19:52:18+00:00
2026-05-05T19:54:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মিয়ানমার লিগে খেলবেন ঋতুপর্ণা, বাফুফের অনুমতির অপেক্ষায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৪৪)
ঋতুপর্ণা চাকমা।
X

ঋতুপর্ণা চাকমা।

সাবিনা খাতুন ও সানজিদা আক্তাররা এখন পর্যন্ত ভারত, নেপাল ও ভুটানের লিগে খেলেছেন। এবার মিয়ানমারের ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন  ঋতুপর্ণা চাকমা।

জানা গেছে, দেশটির শীর্ষ নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আগামী ১২ জুন মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে রাঙামাটি থেকে উঠে আসা এই নারী ফুটবলারের। যদিও লিগ কবে শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
আয়েয়াওয়াডি ইউনাইটেডের নারী ফুটবল কার্যক্রম শুরু হয়েছে মাত্র দুই বছর আগে। প্রথম মৌসুমে লিগে তৃতীয় হলেও গত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

গত বছর মিয়ানমারের মাঠে স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জোড়া গোল করেছিলেন ঋতুপর্ণা। দারুণ সেই পারফরম্যান্স সবার দৃষ্টিও কাড়ে। এছাড়া এবার অস্ট্রেলিয়ায় তার দূরপাল্লার শট ছিল চোখে পড়ার মতো।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, আমি মিয়ানমার লিগে খেলতে যাবো। চুক্তি হয়েছে।’

তবে বাফুফের নারী উইং কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাফ থেকে ফিরে জুনে এশিয়ান গেমসের প্রস্তুতি রয়েছে। জাতীয় দলের কার্যক্রম থাকলে তখন মিয়ানমারের লিগে খেলার জন্য ঋতুপর্ণাকে অনুমতি নাও দেওয়া হতে পারে। ওরা তো বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আগে তো জাতীয় দলের স্বার্থ দেখতে হবে। সামনে কী হয়, দেখা যাক।’

:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy