জামিনে মুক্তির ৭ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ

2026-05-06T15:59:45+00:00
2026-05-06T15:59:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে মুক্তির ৭ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১১৭)
আব্দুল কুদ্দুস মোয়াজ
X

আব্দুল কুদ্দুস মোয়াজ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন।

বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোয়াজের জানাজা নামাজ বুধবার বাদ আসর জেলা শহরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। 

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

জানা যায়, মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। চব্বিশের জুলাইয়ে ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিলেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy