মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে যশোরে যুবদলের সংবাদ সম্মেলন

শহিদ জয়, যশোর

রাজনীতি

বিভিন্ন গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নামে মিথ্যা ও

2026-05-06T18:00:15+00:00
2026-05-06T18:00:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে যশোরে যুবদলের সংবাদ সম্মেলন
শহিদ জয়, যশোর
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৮০)
মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে যশোরে যুবদলের সংবাদ সম্মেলন
X

মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে যশোরে যুবদলের সংবাদ সম্মেলন

বিভিন্ন গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

বুধবার প্রেস ক্লাবে যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের সময় জেলা যুবদলের নেতাকর্মীরা নানা অত্যাচার,হামলাও মামলার শিকার হয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে ছিল এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি যশোর জেলা যুবদল পুনর্গঠন করে আহ্বায়ক হিসেবে এম তমাল আহমেদ এবং সদস্য সচিব হিসেবে তাকে দায়িত্ব প্রদান করে।

তিনি বলেন,দায়িত্ব গ্রহণের পর থেকে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার কাজ করা হচ্ছে। তবে একটি কুচক্রী মহল সংগঠনের ঐক্য বিনষ্ট এবং জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,সম্প্রতি একটি গণমাধ্যমে যুবদলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

আনসারুল হক রানা বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যুবদলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে দলের ভেতরে থাকা কিছু ‘ঘাপটি মারা’ স্বার্থান্বেষী গোষ্ঠী, বহিষ্কৃত নেতাকর্মী ও তাদের সহযোগীরা ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামের কারণে নেতাকর্মীরা ব্যক্তিগত ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মিথ্যা সংবাদ প্রকাশের ফলে তারা সামাজিক ও মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দলের নিবেদিত কর্মীরাও হতাশায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অভিযোগের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহযোগিতা করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু,অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, যুবদল নেতা জাকির হোসেন দুলু, সাইদুর রহমান বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy