গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

স্বাস্থ্য

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর কলেজ ক্যাম্পাসে 'হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন' শিক্ষক- শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে।বৃহস্পতিবার সকালে ওই

2026-05-07T17:44:15+00:00
2026-05-07T17:44:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৬৩)
গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন
X

গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর কলেজ ক্যাম্পাসে 'হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন' শিক্ষক- শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। 

বৃহস্পতিবার সকালে ওই কর্মসূচি উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বারী।

ইয়ুথ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক আকিব খান জানান, হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন ৩শ'র মতো শিক্ষক- শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়া সংগঠনের জন্য ১০০ এর মতো সদস্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ইয়ুথ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক আকিব খান।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক একেএম জাহিদ ছারুয়ার, আবুল বকর সিদ্দিক, শাহজাহান সিকদার, মোঃ আলী নেওয়াজ ভুঁইয়া প্রমুখ।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy