আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে গেলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

2026-05-09T09:50:07+00:00
2026-05-09T09:50:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে গেলেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫০ এএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। শনিবার তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

সফরকালে গুরুতর আহত যোদ্ধাদের চিকিৎসা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আহতদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়াও করেন।

এদিকে, চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।

সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।




  বিষয়:   ব্যাংকক  হাসপাতাল  জামায়াত 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy