টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়েছেন লিটন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ইনিংস খুব বেশি বড় হয়নি লিটন কুমার দাসের। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর ৩৩ রানে

2026-05-09T20:15:30+00:00
2026-05-09T20:15:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়েছেন লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩২)
ইনিংস বড় না হলেও কীর্তি গড়েছেন লিটন কুমার দাস।
X

ইনিংস বড় না হলেও কীর্তি গড়েছেন লিটন কুমার দাস।

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ইনিংস খুব বেশি বড় হয়নি লিটন কুমার দাসের। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর ৩৩ রানে থামে তার ইনিংস। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বড় মাইলফলক ছুঁয়েছেন তিনি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হয়েছেন টি২০ অধিনায়ক লিটন।

জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে আজান ওয়াইসের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর মাত্র ১ রানই যোগ করতে পেরেছেন তিনি। আজান যখন ক্যাচটা এক হাতে তালুবন্দি করছিলেন তখন বলটি মাটি স্পর্শ করে। তবে ফিরতি ওভারেই লিটনকে আউট করেছেন আব্বাস।

এতে করে ৩৩ রানেই থেমে যায় বাংলাদেশের উইকেটরক্ষকের ইনিংস। তবে ইনিংসটি খুব বড় না হলেও ঠিকই একটা কীর্তিতে নাম তুলেছেন লিটন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। তার রান এখন ২০০৯। আর এই কীর্তি গড়তে ৫৫ ইনিংস খেলেছেন তিনি।

বাংলাদেশের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৬ টেস্টের ৪৮ ইনিংসে তার রান ১ হাজার ৮৭৬, গড় ৪৩.৬২। লিটনের মতো মুশফিকেরও রয়েছে চারটি সেঞ্চুরি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ টেস্টের ৫৭ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৬৫৫ রান, সঙ্গে আছে পাঁচটি সেঞ্চুরি।

বাংলাদেশের প্রথম হলেও সবমিলিয়ে ৩১তম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন লিটন।  তার পরেই দলের হয়ে এই কীর্তি গড়ার খুব কাছে আছেন মুশফিকুর রহিম (১৮৭৬ রান)। অন্যদিকে সবমিলিয়ে সবার ওপরে আছেন ৬৪৮০ রান করা ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy