বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজে পেতে চলছে মাইকিং!

এম আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লাইফস্টাইল

লক্ষ্মীপুরের রায়পুর শহরের এক ব্যস্ত দুপুর। চারদিকে যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল। হঠাৎ সেই ভিড় ঠেলে কানে ভেসে

2026-05-10T12:21:57+00:00
2026-05-10T12:21:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজে পেতে চলছে মাইকিং!
এম আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১৯০)
বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজে পেতে চলছে মাইকিং!
X

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজে পেতে চলছে মাইকিং!

লক্ষ্মীপুরের রায়পুর শহরের এক ব্যস্ত দুপুর। চারদিকে যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল। হঠাৎ সেই ভিড় ঠেলে কানে ভেসে এলো একটি মাইকিংয়ের আওয়াজ। সাধারণ মানুষ ভাবলেন হয়তো কোনো বিশেষ ছাড়ের অফার বা নতুন কোনো পণ্যের প্রচারণা। কিন্তু মাইকিংয়ের কথাগুলো কান দিয়ে শুনতেই সবার চোখ কপালে ওঠার জোগাড়! কোনো তেল বা সাবান নয়, মাইকে সরাসরি ঘোষণা করা হচ্ছে ‘বিসিএস ক্যাডার’ পাত্রের বিয়ের কথা! অটো রিকশায় রঙিন পোস্টার সাঁটিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এই বিচিত্র বিজ্ঞাপন, যা দেখে অবাক হওয়া ছাড়া পথচারীদের আর কোনো উপায় ছিল না।

‘ঘটক সেবা’ নামক একটি অনলাইন প্রতিষ্ঠানের এই প্রচারণায় শুধু বিসিএস ক্যাডারই নয়, তালিকায় আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার থেকে শুরু করে প্রবাসী এবং ডিভোর্সি পাত্র-পাত্রীর খোঁজও। মাইকিংয়ের আকর্ষণীয় ভাষায় বিসিএস ক্যাডার পাত্রকে যেভাবে সবার সামনে উপস্থাপন করা হয়েছে, তা লক্ষ্মীপুর জেলায় আগে কখনো দেখা যায়নি। ডিজিটাল যুগে যেখানে মানুষ জীবনসঙ্গী খুঁজতে অ্যাপের ওপর নির্ভরশীল, সেখানে রায়পুরের রাস্তায় এভাবে সশরীরে মাইকিং করে জীবনসঙ্গী খোঁজার এই পদ্ধতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানটির লক্ষ্মীপুর জেলা পরিচালক মো: শরিফ হোসেন বলেন, মূলত পাত্র-পাত্রীর সন্ধানেই তারা এই ভিন্নধর্মী প্রচারণার পথ বেছে নিয়েছেন। তাদের দাবি, এটি মানুষের কাছে পৌঁছানোর একটি সহজ উপায়। প্রচারণার উদ্দেশ্য সফল হোক বা না হোক, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের বিয়ের বাজারে পেশাদারিত্বের মোড়কে এখন এক নতুন ধরনের প্রতিযোগিতার লড়াই চলছে। এখন দেখার বিষয়, এই ‘মাইকিং’ শেষ পর্যন্ত কতজন বিসিএস ক্যাডারকে বিয়ের পিঁড়িতে বসাতে সাহায্য করে!





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy