প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ৫৮)

X
মান্দায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এম এ মতীনের
নওগাঁর মান্দায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের ধৈর্য ধারণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এম এ মতীন।
এম এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
রোববার (১০ মে) বিকেলে উপজেলার প্রসাদপুর এলাকায় নিজ কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় এম এ মতীন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বর্তমান সময়ের শ্রেষ্ঠ সংস্কার প্রস্তাব। এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই নেই। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া সম্প্রতি দলীয় নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমরান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল এবং দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
সভায় আরও বক্তব্য রাখেন,পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল,বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা,কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নূরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম শামীম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।