বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, বিগত ১৭ বছরের দুঃশাসন, অর্থপাচার এবং দুর্নীতিতে বাংলাদেশ ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। এই ধ্বংসস্তুপ থেকে দেশকে উদ্ধার করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।
তিনি সোমবার সন্ধ্যায় শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে শহর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী'র সভাপতিত্বে এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সভায় শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।